1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

ঘোষণা করা সময়েই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের ঘোষণা করা সময়েই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে। তবে এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোববার সচিবালয়ে কর্মরত সাংবাদিক সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এ কথা জানান। তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচন হবে না–এটার নেতিবাচক প্রচারণা চালাচ্ছে একটা মহল। এটা ভিত্তিহীন। নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে। নির্বাচন সঠিক সময়েই হবে।

তিনি বলেন, সব রাজনৈতিক দল কাজ শুরু করেছে। সবাই অংশগ্রহণ করবে। তবে বিচার কাজ চলমান থাকায় এবং নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

সৈয়দা রিজওয়ানা বলেন, পুলিশ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভালভাবে কাজ করছে। নির্বাচন কমিশনও অনেক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের ২০২৬ আসর থেকে বাদ দেওয়ার ঘটনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, খেলার সাথে রাজনৈতিক বিষয় এক করা সমীচীন নয়। ভারতের আইপিএল দেশে সম্প্রাচার করা হবে কি–না, তার আইনগত বিষয় নিয়ে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host