1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

এনআইডি’র জন্য আলাদা কর্তৃপক্ষ এখনই হচ্ছে না, কমছে মোবাইলের ট্যাক্স

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১০৬ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

 

ন্যাশনাল ডাটা অথরিটি করার বিষয়ে যে প্রস্তাব করা হয়েছিল সেটি আপাতত আর হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এনআইডি সংক্রান্ত আলাদা কর্তৃপক্ষ তৈরির অধ্যাদেশ রহিত করা হয়েছে। এছাড়া মোবাইল আমদানি ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রেস সচিব।

 

শফিকুল আলম বলেন, কিছুদিন আগে ন্যাশনাল ডাটা অথরিটি করার একটা প্রস্তাব এসেছিল। পুরো পৃথিবীর ডেটা একটা অথরিটি দেখেন, একটা আলাদা একটা অথরিটি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ইলেকশন কমিশন এটা দেখছেন। এখন যেহেতু আমরা ইলেকশনের খুব কাছে। তো এখন আর এই যে আগে যে প্রস্তাবটা এসেছিল যে, এনআইডির সেপারেট কর্তৃপক্ষের জন্য অধ্যাদেশ— সেটাকে রোহিতকরণ করা হয়েছে। কারণ আমরা চাচ্ছি যে, ইলেকশনের প্রসেসটা যেন কোনোভাবেই ডিজরাপটেড না হয়। কোনোভাবেই নতুন কোনও এক্সপেরিমেন্টেশন যাতে এটাকে প্রভাবিত না করে এবং প্রস্তুতিটা যাতে মসৃণ থাকে।

 

তিনি জানান, মোবাইল ফোনের ক্ষেত্রে আগে ট্যাক্স ইনসিডেন্স ছিল আমদানির ক্ষেত্রে ৬১ দশমিক ৮০, এখন আমদানির ক্ষেত্রে এটা কমে আসবে ৪৩ দশমিক ৪৩ শতাংশ। মোবাইল ফোন যারা ম্যানুফ্যাকচারিং করতেন বাংলাদেশে তাদের জন্য ট্যাক্স ইনসিডেন্স ছিল ১৭ শতাংশ, তার মধ্যে ১০ শতাংশ ছিল কাস্টমস ডিউটি। এখন কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে নেমে ৫ শতাংশ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host