1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

আগামীকাল জকসু নির্বাচন, সকাল সাড়ে ৮ টায় ভোটগ্রহণ শুরু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ সময় দর্শন

জবি সংবাদদাতা

 

আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

ডা. মোস্তফা হাসান বলেন, মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে, তবে ৩টার মধ্যে যারা ভোট কেন্দ্র ও বেষ্টনির মধ্যে প্রবেশ করবেন, সবাই ভোট প্রদান করতে পারবেন। ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে পৃথকভাবে ভোট গণনা সম্পন্ন করা হবে এবং সংশ্লিষ্ট কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা করবেন। পরবর্তীতে সব কেন্দ্রের ফলাফল সমন্বয় করে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।

সার্বিক বিষয়ে তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনের জন্য কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতায় একটি স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য ও ঐতিহাসিক নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রকাশ থাকে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জকসু নির্বাচন। নির্বাচন কমিশনার জানিয়েছেন, জকসু নির্বাচনে ৩৯টি ভোটকেন্দ্রে মোট ১৬ হাজার ৬৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পাশাপাশি হল সংসদ নির্বাচনে ১টি ভোটকেন্দ্রে ১ হাজার ২৪২ জন ভোটার ভোট প্রদান করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host