1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য ভোট দিতে ইচ্ছুক ৫ লাখ ৭৫ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশীর নিবন্ধন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ সময় দর্শন
প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত পাঁচ লাখ ৭৫ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। সোমবার ১০টা ৩৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।

তথ্যানুযায়ী, ৫ লাখ ৭৫ হাজার ২৬৯ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৫ লাখ ৩৮ হাজার ৮০৮ জন পুরুষ ও ৩৬ হাজার ৪৫৯ জন নারী রয়েছেন।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবের ১ লাখ ৩৮ হাজার ৭০৫ জন, কাতার থেকে নিবন্ধন করেছেন ৫২ হাজার ১০৯ জন, ওমান থেকে নিবন্ধন করেছেন ৩৮ হাজার ৯৯ জন, মালয়েশিয়ায় ৩৬ হাজার ৪২৭ প্রবাসী ও সংযুক্ত আরব আমিরাত থেকে ২৬ হাজার ৫০০ প্রবাসী নিবন্ধন করেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২৪ হাজার ৫৫ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host