1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

মার্কিন নাগরিকদের জন্য বাংলাদেশে ঢাকার দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ দেশে আনা ও জানাজাকে কেন্দ্র করে বড় ধরনের জনসমাগম এবং তীব্র যানজটের আশঙ্কায় ১৯শে ডিসেম্বর, শুক্রবার এ সতর্কতা দেওয়া হয়।

মার্কিন দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, গণমাধ্যমের তথ্য অনুযায়ী শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তার জানাজা ২০শে ডিসেম্বর, শনিবার জোহরের নামাজের পর আনুমানিক দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই কর্মসূচিকে ঘিরে সংশ্লিষ্ট এলাকা ছাড়াও ঢাকার বিভিন্ন অংশে ভারী যানজট এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দূতাবাস। সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও বড় জনসমাবেশ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশও হঠাৎ সংঘাতপূর্ণ হয়ে সহিংসতায় রূপ নিতে পারে, তাই অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

একই সঙ্গে শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে এই তরুণ নেতার মৃত্যুতে গভীর শোক জানাচ্ছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি সমবেদনা প্রকাশ করছে।

ইনকিলাব মঞ্চ সূত্রে জানানো হয়েছে, মরদেহ ঢাকায় পৌঁছানোর পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণাকালে মাথায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ই ডিসেম্বর, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।

হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই প্রেক্ষাপটেই মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host