1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

একসঙ্গে বাবা-মেয়ের এইচএসসি পাস

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৮২ সময় দর্শন

নাটোরের লালপুরে এ বছর একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন বাবা ও মেয়ে। তাদের সাফল্যে প্রশংসা করছেন সবাই। এর আগে তারা একসঙ্গে এসএসসি পাস করেন।

এলাকাবাসী জানান, লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে আব্দুল হান্নান। তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে এ বছর এইচএসসিতে অংশ নেন। আর তার মেয়ে হালিমা খাতুন অংশ নেন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে।

১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সংসার জীবনে নেমে পড়েন আব্দুল হান্নান। ২০২৩ সালে রুইগাড়ি হাইস্কুল থেকে পুনরায় এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেন তিনি। তখন তিনি কাউকে না জানিয়ে স্কুলে ভর্তি হয়েছিলেন। নিজের মেয়ের সঙ্গে পরীক্ষা দিয়ে সফল হন।

এ বছর তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে ও তার মেয়ে গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন।

হালিমা খাতুন বলেন, সংসারে অভাব থাকলেও বাবার পড়াশোনার প্রতি প্রবল টান আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করতে।

আব্দুল হান্নানের সংসারে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। শিক্ষার প্রতি তার অনুরাগ সমাজে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, শিক্ষালাভের বয়স নেই, যা প্রমাণ করেছেন আব্দুল হান্নান। আমরা তাকে স্বাগত জানাই। তার সহযোগিতার প্রয়োজন হলে উপজেলার পক্ষ থেকে দেয়া হবে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host