1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বগুড়ায় ফুটসাল খেলা শেষে অসুস্থ হয়ে সেনাসদস্যের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬২ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক
বগুড়ায় আন্তঃ সিন্ডিকেট ফুটসাল প্রতিযোগিতা শেষে অসুস্থ হয়ে মো. হাবিব (৩৮) নামে
সেনাবাহিনীর এক সার্জেন্টের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা ৩৫ মিনিটের
দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা
যান।
মৃত সার্জেন্ট হাবিব (নং-৪৫০৫৯৫৮) সাভার সেনানিবাসের ১১ বীর ইউনিটে কর্মরত ছিলেন।
তিনি বগুড়ায় এনসিওসি-৮ কোর্সের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি বগুড়ার
সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ই কান্দি
গ্রামে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ফুটসাল খেলা শেষে
ফটোসেশন চলাকালে সার্জেন্ট হাবিব হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মাঠেই
জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাঁকে উদ্ধার করে বগুড়া সিএমএইচে নেওয়া হয়।
সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য
হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। এ
লক্ষ্যে তাঁকে নাইট হেলিপ্যাড গ্রাউন্ডে নেওয়া হয়। তবে শারীরিক অবস্থা অত্যন্ত
সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে পুনরায় সিএমএইচের নিবিড়
পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়
আজ সকালে তাঁর মৃত্যু হয়।
উল্লেখ্য, এর আগে সম্প্রতি লে. কর্নেল আকিব নামে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন
কর্মকর্তা মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আজ
আরও একজন সিনিয়র সার্জেন্ট পদমর্যাদার সদস্যের মৃত্যু হলো।
সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মৃত সার্জেন্ট হাবিবের
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তাঁর অকাল মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের
ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host