1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী প্রধানমন্ত্রীর সঙ্গে অষ্ট্রেলিয়ার পার্লামেন্ট স্পিকারের সাক্ষাৎ মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: জামায়াত কর্মীদের ককটেল-গুলিযোগে হামলা, ব্যাংক লুট ও ভাঙচুর দেশে ২৪ ঘন্টায় ৪ জেলায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর ভোট বর্জন আইসিসির হস্তক্ষেপ চেয়ে বিফল বুলবুল এনসিপি নেত্রী রাফিয়া মারা গেছেন ভালো তরমুজ কিনতে যেসব বিষয় মাথায় রাখা জরুরি  জ্বালানির পর এবার দেশে ভোজ্যতেলের বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা: বাড়তি দামে কিনতে হচ্ছে ভোজ্যতেল হামের উপসর্গ নিয়ে দুই বিভাগে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ সময় দর্শন

বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংবাদ মাধ্যমগুলোকে পাঠকের আস্থার জায়গা তৈরির আহ্বান জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তথ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর বিএমএ অডিটরিয়ামে গতকাল শনিবার ‘দৈনিক ঐশী বাংলা’ পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ আহ্বান জানান।

তিনি বলেন, সুস্থ সাংবাদিকতার চর্চায় পাঠক বস্তুনিষ্ঠ সংবাদ চায়।

তিনি আরো বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান শুধু বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারকে তাড়িয়ে দেয়নি বরং ৫০ বছরের আবর্জনা পরিষ্কার করার চেষ্টা করেছে। সেদিন তরুণরা বলেছিল কোটা নয়, মেধাভিত্তিক সমাজ গড়তে হবে।

উপদেষ্টা বলেন, ওরা মেধার কথা বলে আমাদের নতুন করে চিন্তার জায়গাটা তৈরি করে দিয়েছে, আমাদের সুযোগ দিয়েছে নতুন করে দেশকে নিয়ে ভাববার।

দেশ একটি ক্রান্তিলগ্ন অতিক্রম করছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সকলের সহযোগিতা নিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যাচ্ছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host