1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

বিদেশে আ.লীগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২১৪ সময় দর্শন

দেশে নিষিদ্ধ থাকলেও বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়ার সফর সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের অফিস…আওয়ামী লীগ আপনি জানেন, তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে, অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অক্টিভিটিজ করে, যা আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি; আমরা দেখছি। এই বিষয়ে আরো কংক্রিট ইনফরমেশন পাওয়া গেলে আমরা আপনাদেরকে জানাতে পারব।

তিনি আরো বলেন, মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। সফরে মালয়েশিয়ায় আরো বেশি জনশক্তি প্রেরণের সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা হবে এবং এ বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটের কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে বডি ক্যামের ব্যবস্থা রাখবে সরকার। এ জন্য প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত ৪০ হাজার বডি ক্যাম ক্যাম কেনার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব। তিনি বলেন, আমাদের মূল ফোকাস হচ্ছে নির্বাচন। নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়। বাংলাদেশের ভোটারেরা যাতে পরিবার-পরিজন নিয়ে উৎসবের সঙ্গে ভোট দিতে পারেন সে জন্য প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের জন্য বডি ক্যাম কেনা হচ্ছে।

শনিবার যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছে প্রেস উইং। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোন্দকার বখশ চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব।

সুত্রঃ আমার দেশ

(এনএইচ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host