1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষকে প্রত্যাহার

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৮২ সময় দর্শন

শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে কারিগরি শিক্ষা অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।

বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এতে সই করেছেন উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার।

এদিকে একই প্রজ্ঞাপনে সাহেলা পারভীনকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিক কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

গতকাল সকাল ১০টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ঢাকার শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে সারাদেশে জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

দিনভর বিক্ষোভ-অবরোধের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে ঢাকাসহ সারাদেশে রেলপথ ব্লকেড করবেন তারা। একই সাথে তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন।

এদিকে, অধ্যক্ষকে সরিয়ে দেয়ার পর শিক্ষার্থীরা রেলপথ ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করতে পারেন বলে তথ্য ছড়িয়ে পড়েছে। তবে কারিগরি ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধির সাথে কথা বলে এর সত্যতা মেলেনি।

তারা সংবাদ মাধ্যমকে জানান, বৃহস্পতিবার তাদের রেলপথ ব্লকেড কর্মসূচি চলবে। ছয় দফা দাবি বাস্তবায়নে স্পষ্ট প্রতিশ্রুতি লিখিত আকারে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

 

 

সূত্র : নয়া দিগন্ত

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host