1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভাঙ্গুড়ায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৭১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি-২৪ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত দুটি ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শরৎনগর ফাজিল ডিগ্রী মাদ্রাসায় অনুষ্ঠিত পরীক্ষায় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অংশ নেয়। এ বছরের মেধাবৃত্তি পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও ধর্ম-এই পাঁচটি বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়।

পরীক্ষাটি ছিল MCQ (Multiple Choice Questions) আকারে, যা শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞান পরখ করার জন্য একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করেছে।পরীক্ষায় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাউসার আহমেদ। কেন্দ্র পরিদর্শক ছিলেন সহকারি ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ। পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন শরৎনগর ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ সোহেল আজিজ মহসিন ও সহকারী অধ্যাপক অধ্যাপক আলী আছগার।

সংশ্লিষ্টরা জানান,কিশোর কণ্ঠ ফাউন্ডেশন প্রতি বছর এই  পরীক্ষার আয়োজন করে। যা শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামীতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী এই ধরনের উদ্যোগের অংশ হয়ে নিজেদের সম্ভাবনাকে বিকশিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host