1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

পাবনা ৪ আসনে ভোটগ্রহণ চলছে

পাবনা প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬২ সময় দর্শন

পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শুন্য হয়। এ আসনে আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টিসহ প্রধান তিন দলের তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

পাবনার ঈশ্বরদী-আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসন। উপ-নির্বাচনের কারণে দুটি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, পাবনা-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১১২।  মোট ভোটার কেন্দ্রের সংখ্যা ১২৯। ২ হাজার ৩০১ পিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। নির্বাচনী এলাকায় র‌্যাব ও বিজিবি টহলের পাশাপাশি নির্বাহী এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। সামাজিক দূরত্ব মেনে ভোটগ্রহণ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host