1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

পাবনায় রাহাত খান স্মরণে দোয়া মাহফিল

পাবনা প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৪ সময় দর্শন

দেশ বরেণ্য কথাসাহিত্যিক ও সাংবাদিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সম্পাদক রাহাত খানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিশিষ্ট লেখক ও পৌর আ’লীগের সভাপতি সাবেক ভিপি এড. তসলিম হাসান সুমনের সভাপতিত্বে ও প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নুর সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন, পাবনা প্রেস ক্লাবের সহসভাপতি ও বিটিভির জেলা প্রতিনিধি আব্দুল মতিন খান, শহিদুর রহমান শহিদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, বিশিষ্ট শিল্পপতি রানা প্রপার্টিজের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক কাজী বাবলা, দৈনিক সিনসার সম্পাদক মাহবুবুল আলম, বিশিষ্ট কলামিষ্ট, সাংবাদিক অধ্যাপক আব্দুদ দাইন সরকার। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,ডেইলি স্টারের পাবনা প্রতিনিধি তপু হায়দার, ডিবিসি জেলা প্রতিনিধি পার্থ হাসান, দৈনিক করতোয়া জেলা প্রতিনিধি পাভেল মৃধা, চাটমোহর অনলাইন প্রেসক্লাব সভাপতি ও স্বাধীন খবরের সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক সংগ্রামের কামরুল ইসলাম, বিজনেস বাংলাদেশের মনিরুজ্জামান, লাখো কন্ঠের ফজলুল হক, প্রতিদিনের সংবাদের বেড়া প্রতিনিধি আরিফ খাঁন জয়, চাটমোহর প্রতিনিধি রফিকুল ইসলাম রনি, ভাঙ্গুড়া প্রতিনিধি সিরাজুল ইসলাম আপন প্রমুখ।

 

বক্তারা বলেন, প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান একজন বহুগুণের অধিকারী ছিলেন। একজন সাংবাদিকের জন্য যে বিষয়গুলো থাকা দরকার ছিল তার মধ্যে সে গুণগুলো বিদ্যমান ছিল। এ জন্য সংবাদপত্র জগতে তিনি প্রসিদ্ধ হয়েছিলেন। তার বস্তুনিষ্ঠতা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন, তার লেখনি সব কিছুতেই তিনি কৃতিত্বের দাবিদার। পরিশেষে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host