1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

করিমগঞ্জ মুখে ঢুকে গেলো জীবন্ত কৈ মাছ ! গলাকেটে উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৯ সময় দর্শন

কিশোরগঞ্জ প্রতিনিধি :

জীবন্ত কৈ মাছ গলায় ঢুকে গেলো ! পরে অবশ্য গলায় অস্ত্রোপচার করে বের করা হয়েছে সেই কৈ মাছ ।

এ চাঞ্চল্যকর ঘটনাটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠেছে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামের আবদুল মালেকের ছেলে সফিউদ্দিন (২০) সোমবার বাড়ির পাশের বিলে হাতে মাছ ধরতে গেলে মুখে রাখা একটি মাছ তার গলায় ঢুকে যায়।

গলায় বিঁধে যাওয়া জ্যান্ত কৈ মাছকে অপারেশন করে বের করলেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ইএনটি বিভাগের  বিভাগীয় প্রধান ডা. কামিনী কুমার ত্রিপুরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করিমগঞ্জ উপজেলার সেখানে একটি কৈ মাছ মুখে রেখে পায়ের তলা থেকে আরেকটি মাছ ধরতে যায়। এ সময় অসাবধানতাবশত মুখের মাছটি গলায় ঢুকে যায়।

মাছটি গলায় ঢুকে গেলে সফিউদ্দিন যন্ত্রণায় ছটফট করতে থাকে। পরে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যার পর নাক-কান বিভাগের বিভাগীয় প্রধান ডা. কামিনী কুমার ত্রিপুরার তত্ত্বাবধানে একদল চিকিৎসক দীর্ঘ প্রচেষ্টার পর গলার একাংশ কেটে কৈ মাছটি বের করতে সক্ষম হয়।

সফিউদ্দিন বর্তমানে ওই মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত জানিয়েছেন চিকিৎসকগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host