1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ভাঙ্গুড়ায় স্কুল ছাত্রকে পিটিয়ে আহত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৪ সময় দর্শন

বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:
পাবনার ভাঙ্গুড়ায় আখ চুরির অপবাদে আবু হানিফ (১৩) নামের এক স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করেছে নুর বক্স নামের আখ ক্ষেতের মালিক। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আবু হানিফ ঐ গ্রামের সাইদুল ইসলামের পুত্র ও অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

থানায় অভিযোগ সূত্রে ও আহতের পারিবারের লোকজন জানাযায়,হরিহরপুর গ্রামের বাসিন্দা সাইদুল ইসলামের ছেলে আবু হানিফ ঘটনার দিন দুপুরের দিকে পাশের নদীতে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে নদীর পাশে নুর বক্সের আখ ক্ষেতের ভিতর দিয়ে প্রবাহিত হওয়া বৃষ্টির পানিতে মাছ ধরতে যায়। মাছ ধরার পাশাপাশি ঐ আখের জমি হতে একটি আখ হাতে নিয়ে বের হয়ে আসতে চেষ্টা করে। এমন সময় হরিহরপুর গ্রামের পচা মোল্লার পুত্র নুর বক্স আবু হানিফকে ধরে ফেলে এবং তার হাত বেঁধে আখ দিয়েই বেধড়ক পেটাতে থাকে।

 

এসময় আবু হানিফের মা লোক মারফতে খবর পেয়ে ছেলেকে রক্ষা করার জন্য ছুটে গেলেও মা রাশিদার সামনেই ছেলেকে অকথ্য ভাষা ব্যবহার করে লাঠি দিয়ে আরও বেশ কয়েকটি আঘাত করে আহত অবস্থায় রেখে চলে যায়। এসময় অনেক লোক দেখলে কেহই তাকে ছাড়াতে এগিয়ে আসেনি বলেও কান্না জড়িত কন্ঠে অভিযোগ করেন তার মা রাশিদা খাতুন। পরে আহত অবস্থায় আবু হানিফকে উদ্ধার করে তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনায় হানিফের চাচা শরৎ মোল্লা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

#DDN/মাহবুব-উল-আলম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host