1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

এমপি মকবুল হোসেনের সহধর্মীনির অবস্থার উন্নতি : অগনিত মানুষের দোয়া

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৪ সময় দর্শন

বিশেষ প্রতিনিধি : পাবনা-৩ এলাকার সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো: মকবুল হোসেনের সহধর্মীনি আলহাজ নুর জাহান বেগম রেখা’র অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। অপারেশনের আট ঘন্টা পর রাত সাড়ে ৮টায় আইসিইউতে তার জ্ঞান ফিরে এসেছে। তিনি কথাও বলেছেন। এর পরই তার জ্যেষ্ঠ পুত্র ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি উল্লেখ করেছেন- “ হাজারো কোটি শুকরিয়া মহান রাব্বুল আলামীনের দরবারে। চির ঋণী তাদের কাছে যারা আমার মায়ের সুস্থতার জন্য দোয়া করেছেন”।

আজ রোববার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে নুর জাহান বেগম রেখা’র কিডনির পাথর সরানোর অপারেশন শুরু হয়। দুপুর দু’টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। অপারেশনের সময় তার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল বলে জানা যায়। তার পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজনেরাও দুশ্চিন্তার মধ্যে ছিলেন। এ সময় অগনিত মানুষ নুর জাহান বেগমের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন। অবশেষে তার জ্ঞান ফিরে পাওয়া এবং কথা বলার সংবাদ জানতে পারার সঙ্গে সঙ্গে সবার মাঝে স্বস্তি ফিরে আসে। পরিবারের সদস্যসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীরা পরম করুণাময় আল্লাহর কাছে শত কোটি শুকরিয়া আদায় করেন।

রোববার রাত দশটায় এ রিপোর্ট লেখার সময় জানাগেছে তাকে চিকিৎসকের নিবির পর্যক্ষেণে রাখা হয়েছে।
উল্লেখ্য,নুর জাহান বেগম ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম হাসনাইন রাসেল এবং যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিলের মাতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host