1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

করোনায় বেড়া উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭০ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বেড়া : করোনা আক্রান্ত হয়ে পাবনার বেড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল কাদের (৭২) মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আব্দুল কাদেরের পুত্র আবেদীন কাদের আদর জানান, সপ্তাহ খানেক আগে বাবা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। করোনা শনাক্তের পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউয়ে আনা হয়। গত কয়েকদিন ভেন্টিলেটর সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার সাড়ে ৭টার দিকে মারা যান তিনি।
মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের মৃত্যুতে পাবনায় আওয়ামী লীগ নেতাকর্মী ও তার সহযোদ্ধা মুক্তিযোদ্ধাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোক জ্ঞাপন করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু, পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু , পাবনা ২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী জানান, শুক্রবার বেড়ায় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় এই মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host