1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

চাটমোহরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে প্রকাশ, যুবক আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭৩ সময় দর্শন
চাটমোহর(পাবনা)প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশের অভিযোগে শাহাদৎ হোসেন (৩৪) নামে এক যুবককে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত দশটার দিকে পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী বাজার থেকে তাকে আটক করা হয়। সে কুয়াবাসী গ্রামের সোহরাব আলীর ছেলে।
থানা সূত্র জানায়, শাহাদৎ হোসেন গত বুধবার (০৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে নিজের ফেসবুক ওয়ালে প্রকাশ করে। বিষয়টি নজরে আসার পর থানা পুলিশকে জানায় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে কুয়াবাসী বাজার থেকে বৃহস্পতিবার রাতে শাহাদৎ কে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করায় পুলিশ বাদী হয়ে শাহাদৎ হোসেনের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।
এ ব্যাপারে চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, শাহাদৎ হোসেন মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় প্রথমে তাকে আটক করা হয়। পরে বিষয়টি সত্যতা নিশ্চিত হয়ে থানায় মামলা দায়েরের পর (১১সেপ্টেটেম্বর শুক্রবার)গ্রেফতারকৃত ওই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host