1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

চাটমোহরে নিরাপদ অভিবাসন নিশ্চিতে  সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৭ সময় দর্শন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
‘নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে রোববার (০৬ সেপ্টেম্বর) সকালে পাবনার চাটমোহরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

পাবনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ আখলাক-উজ-জামান।

সেমিনারে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষিকা ফিরোজা পারভীন, জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন, থানার পরিদর্শক (তদন্ত) হান্নান মাহমুদ, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, শিক্ষক এম এ জিন্নাহ, সাংবাদিক বকুল রহমান প্রমূখ। সেমিনারে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে তৃণমুল পর্যায়ের খেটে খাওয়া অনেক মানুষ দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়। দালালদের হাত থেকে বাঁচতে পরিকল্পনা ও ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন। সেইসাথে সচেতনতা ছড়িয়ে দিতে ইউনিয়ন পর্যায়ে কর্মশালা আয়োজনের পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host