1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ভাঙ্গুড়ায় ৮ লিটার চোলাই মদসহ আটক ৪

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৭১২ সময় দর্শন

ভ্রাম্যমান রিপোর্টার : ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে আট লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। রোববার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর সভার ঝিনাইগাড়ী কলকতি মন্ডল মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটকের পর মদের বোতল বহনকারী  সিএনজি চালককে থানায় নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

আটককৃতরা হলো- পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত আক্কাজ আলীর ছেলে জহুরুল ইসলাম (৪৮) ও মৃত আকবার আলীর ছেলে মাসুম মিয়া (৩৪),নগরবায় গ্রামের হাজি মোসলেম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪২), মাদলা গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে গোলাম মোস্তফা(৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোদাচ্ছের, এএসআই সাজেদুর ও মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযানের সময় একটি সিএনজি তল্লাশি চালিয়ে আট লিটার মদ উদ্ধার করে চালকসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন বলেন,সিএনজি চালক আটককৃত ব্যক্তিদের সাথে সম্পৃক্ত না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে এবং চারজনের ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে,মামলা নং ৫।  তাদের সোমবার সকালে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host