1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

উল্লাপাড়া ঘাটিনা রেল সেতুতে ট্রেনে কাটা পড়ে নদীর পানিতে এক নারী নিখোঁজ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৯ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ শুক্রবার বেলা ১১টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথে উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেল সেতুর উপর মধ্য বয়সী এক নারী কাটা পড়ে নিচে নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন।নিখোজ ওই নারী পরিচয় জানা যায়নি। উল­াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের অভিযান চালাচ্ছেন।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাদির হোসেন জানান, ঘটনার সময় ওই মহিলা ঘাটিনার রেল সেতুর পথ ধরে পূর্বপাড় থেকে পশ্চিম পাড়ে আসছিলেন। এ সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ওই সেতু অতিক্রম করতে ওই নারী কাটা পড়েন এবং সঙ্গে সঙ্গে নিচে করতোয়া নদীতে পড়ে নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের কর্মীরা উল­াপাড়া মডেল থানা পুলিশের সহযোগীতায় তার লাশ উদ্ধারের চেষ্টা করছে। রেল সেতুর উপর ওই নারী হাতে থাকা একটি শপিং ব্যাগে তার কিছু কাপড় চোপড়, একটি ভ্যানিটি ব্যাগ ও এক পাঠ স্যান্ডেল পাওয়া গেছে। এসব সামগ্রী উল­াপাড়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ গোলাম ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host