1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

মুজিববর্ষে নতুন একাডেমিক ভবন পাচ্ছে ৩৩৫ শিক্ষাপ্রতিষ্ঠান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৫৫৪ সময় দর্শন
মুজিববর্ষে নতুন একাডেমিক ভবন পাচ্ছে ৩৩৫ শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক /

মুজিববর্ষ উপলক্ষে ‘বিশেষ উদ্যোগে’ সারাদেশে ৩৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষা ভবন নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)। এসব একাডেমিক ভবন উদ্বোধনের প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। নবনির্মিত ভবনের মধ্যে হাইস্কুল ১০০টি, কলেজ ১০০টি ও মাদ্রাসা ১০০টি এবং কারিগরি শিক্ষা কলেজ ৩৫টি। ইইডির কর্মকর্তারা জানিয়েছেন, কোন প্রতিষ্ঠান চার-পাঁচতলা, কোনটিতে একতলা বা দু’তলাকে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হয়েছে। রোববার (৩১ অক্টোবর) দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে আরও জানা যায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানিয়েছেন, মুজিববর্ষেই নবনির্মিত ওইসব শিক্ষা ভবন উদ্বোধনের প্রস্তুতি নেয়া হয়েছে। ভবনগুলো উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়ার প্রক্রিয়া চলছে।

অবকাঠামো উন্নয়ন কার্যক্রম অধিকতর গতিশীল করার লক্ষ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে গত দশ মাসে এগার দফা পদোন্নতি দেয়া হয়েছে। আগের প্রশাসনের ঝুঁলিয়ে রাখা পদোন্নতিও এবার দেয়া হয়েছে। এর মধ্যে দুইজন নির্বাহী প্রকৌশলীকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি ও একজনকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া ৩০ জন সহকারী প্রকৌশলীকে নির্বাহী প্রকৌশলীর চলতি দায়িত্ব প্রদান, দশজন উপসহকারী প্রকৌশলীকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি, একজনকে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি, ৩২ জনকে উচ্চমান সহকারী পদে পদোন্নতি, ১২৪ জন সহকারী প্রকৌশলীর (সিভিল) পদে জেষ্ঠ্যতা প্রদান, নয়জন সহকারী প্রকৌশলীর (বিদ্যুৎ) চাকরি স্থায়ীকরণ, ১১ জন ১৬ গ্রেডের কর্মচারীর স্থায়ীকরণ, ২০ গ্রেডের ১৭ জন কর্মচারীর খসড়া জেষ্ঠ্যতার তালিকা প্রণয়ন, ৭৭ জন সহকারী প্রকৌশলী (সিভিল) পদে নিয়োগ প্রদান এবং ‘ইইডির কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১’ প্রণয়ন করা হয়েছে। এই বিধিমালার গেজেটও ইতোমধ্যে জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host