1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

৬ ছাত্রের চুল কেটে দেওয়া সেই মাদ্রাসা শিক্ষক কারাগারে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩৯৩ সময় দর্শন
৬ ছাত্রের চুল কেটে দেওয়া সেই মাদ্রাসা শিক্ষক কারাগারে

অনলাইন ডেস্কঃ

লক্ষ্মীপুরের রায়পুরে ছয় ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় মাদ্রাসা শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুর বিরুদ্ধে মামলা হয়েছে।  গতকাল শুক্রবার রাতে রায়পুর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে এ মামলা করেন চুল কেটে দেওয়া এক শিক্ষার্থীর মা। আজ শনিবার সকালে মঞ্জুরুল কবির মঞ্জুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার সাড়ে ৮টার দিকে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কাজিরদিঘীরপাড় এলাকা থেকে ওই শিক্ষককে আটক করে রায়পুর থানা পুলিশ। মঞ্জুরুল কবির মঞ্জু হামছাদী কাজিরদিঘীরপাড় আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও বামনী ইউনিয়ন জামায়াতের আমির।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে এক শিক্ষার্থীর মা চুলকাটার ঘটনায় বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ রাত সাড়ে ১২টার দিকে ওই লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে। শনিবার সকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার শিকার শিক্ষার্থীরা জানায়, তারা বুধবার শ্রেণিকক্ষে পাঠ্য কার্যক্রমে অংশ নেয়। একপর্যায়ে শিক্ষক মঞ্জুরুল কবির ছয়জনকে দাঁড় করিয়ে শ্রেণিকক্ষের সামনের বারান্দায় আসতে বলেন। এ সময় তিনি ছাত্রদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে একটি কাঁচি এনে একে-একে সবার মাথার সামনের অংশের চুল কেটে দেন। এ ঘটনার ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host