1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

সুজানগর বেড়া নির্বাচনী এলাকায় বৃক্ষরোপণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৫২৮ সময় দর্শন

সুজানগর (পানা) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনা-২ নির্বাচনী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। সোমবার সকাল থেকে কাজিরহাট উচ্চ বিদ্যালয়, মালিফা হাবিবর রহমান বহুমূখী উচ্চ বিদ্যালয়, বনকোলা বালিকা উচ্চ বিদ্যালয়, সতবাড়ীয়া ডিগ্রী কলেজ, সুজানগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও বিতরণ করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম তরুণ, সুজানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, জেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান রেজাউল করিম রেজা, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, কুরবান আলী, মশিউর রহমান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host