1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

উল্লাপাড়ায় কোচ-ট্রাক সংঘর্ষ নিহত ১ আহত ৬

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৩৮১ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকপালিয়া গ্রামের পাশে সরকার পরিবহনের একটি কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা গেছেন এবং আহত হয়েছেন আরো ৬ যাত্রী। নিহত হেলপারের নাম সোহেল মিয়া(৩০)। তিনি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার খিরিতলা গ্রামের হাসেম আলীর ছেলে। আহত সবাই সরকার ট্র্যাভের্লসের যাত্রী। দুর্ঘটনার পর ওই মহাসড়কে দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গাড়ি চলাচল এই পথে প্রায় ১ ঘন্টা বন্ধ থাকে।

উল­াপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরনবী প্রধান জানান, সরকার পরিবহনের কোচটি সিরাজগঞ্জ থেকে পাবনা যাচ্ছিল। দুর্ঘটনার পর উল­াপাড়া ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ স্থানীয় জনগনের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে উল­াপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে। পরে রাস্তা থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host