1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

উল্লাপাড়ায় বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৪৩৪ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ শুক্রবার উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের শামাইলদহ গ্রামে একটি বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ। এই গ্রামের আমির হোসেনের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী আরিফা খাতুনের বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, ওই গ্রামে বাল্য বিয়ের খবরটি সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাবার পর তিনি বাঙ্গালা ইউ.পি চেয়ারম্যান সোহেল রানার সঙ্গে যোগাযোগ করে স্থানীয় গ্রাম পুলিশদের সহযোগিতায় দুপুরে বিয়েটি বন্ধ করে দেন। আরিফা খাতুন ধরইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে লেখাপড়া করতো। বিয়ে অনুষ্ঠান স্থলে মেয়ের বাবা ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত তার মেয়েকে বিয়ে দিবেন না মর্মে একটি মুচলিকা প্রদান করেন ইউএনও কে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host