1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

উল্লাপাড়ায় নৌকা ডুবিতে দুই শিশু কন্যার মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৫১১ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ আজ বুধবার বিকেলে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের সুজা গ্রামের পাশে বিলের প্রতিকুল আবহাওয়ায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। এ সময় দুটি শিশু নিখোঁজ হয়। এরা সহোদর বোন।এদের একজনের নাম  বিথী (৬) ও অপরজনের নাম শিখা(৪)। পরে তাদের মৃত দেহ উদ্ধার করা হয়। শিশু দুটি শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে বলে জানাগেছে।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১২ জন যাত্রী নিয়ে নৌকাটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম থেকে উল্লাপাড়ার সুজা গ্রামের এক কবিরাজ বাড়িতে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। সুজা গ্রামের কবরস্থানের পাশে বিলে নৌকাটি প্রচন্ড ঢেউয়ের আঘাতে ডুবে যায়। নৌকার অপর ১০ যাত্রী সাতরিয়ে প্রাণে বাঁচার চেষ্টা কালে স্থানীয় লোকেরা তাদের উদ্ধার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host