1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সরকারিকৃত কলেজের নন-এমপিও শিক্ষকদের বেতন প্রদানের নির্দেশ:দীর্ঘদিন সম্মানি বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৭৬৩ সময় দর্শন

ষ্টাফ রিপোর্টার :
দেশের সরকারিকৃত কলেজগুলোর নন-এমপিও শিক্ষকদের দীর্ঘদিন বেতন বন্ধ রাখার পর শিক্ষা মন্ত্রণালয় তাদের ৬ মাসের বেতন প্রদানের নির্দেশ দিয়েছে। উপসচিব মো: মঈনুল হাসান স্বাক্ষরিত (০৯/০৬/২০২১) এই আদেশে বলা হয়েছে করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় টিউশন ফি আদায় করা যাচ্ছেনা। এ অবস্থায় শিক্ষকদের আর্থিক সংকট দূরীকরণে ছয় মাসের বেতন দিতে বলা হয়েছে। এ আদেশ থেকে পরিস্কার হয় যে,আর্থিক সামর্থ থাকা কলেজের নন-এমপিও শিক্ষকদের বেতন বন্ধ রাখার পেছনে কোনো যৌক্তিকতা নেই। বরং বেতন বন্ধ রাখা অযৌক্তিক প্রমাণিত হয়েছে।

নন-এমপিও শিক্ষকরা জানান,অধ্যক্ষরা দীর্ঘদিন বেতন না দেওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। সরকারিকৃত কলেজের এসব শিক্ষকদের বেতন বন্ধের কোনো নির্দেশ সরকার না দিলেও অধ্যক্ষরা তাদের বেতন/সম্মানি বন্ধ করে দেন। ফলে শিক্ষকরা মারাত্মক অর্থ সংকটে পড়েন। অবশেষে শিক্ষকরা মাউশির ডিজি ও শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেন। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় ২০২০ সালের জুন হতে নভেম্বর পর্যন্ত ছয় মানের মুল বেতন প্রদানের নির্দেশনা প্রদান করে।

শিক্ষকরা জানান, তারা প্রায় তিন বছর ধরে কলেজ থেকে কোনো বেতন পাননা। যেহেতু সরকারি পরিপত্রে এসব কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট উপজেলার ইউএনও’র যৌথ স্বাক্ষরে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনার নির্দেশ রয়েছে সেজন্য বেতনের জন্য তারা ওই দু’জনের কাছে মাসের পর মাস ধর্না দিয়েছেন। অথচ তারা শিক্ষকদের আবেদন-নিবেদনে কোনো সাড়া দেননি।

এছাড়া এ আদেশে আরো পরিস্কার হয়েছে যে, যতদিন টিউশন মানি আদায় হয়েছে ততদিন শিক্ষকদের বেতন বন্ধের সিদ্ধান্ত সঠিক হয়নি। তাই তারা দাবি করেন যে,যেসব কলেজ তহবিলে অর্থ সংকট নেই সেখানে বকেয়া বেতন পরিশোধ করা হোক এবং বর্তমানেও এই ধারা অব্যাহত রাখা হোক। তদনুসারে আত্তীকরণ শেষে পরিশোধিত অর্থ সমন্বয় করা হোক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host