1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

উল্লাপাড়ায় ককটেল ও জিহাদী বইসহ ৬ জামায়াত-শিবির নেতা গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৬১০ সময় দর্শন

উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উল­াপাড়া মডেল থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে ককটেল, জিহাদী বই, ইসলামী ছাত্র শিবিরের সংবিধান ও ব্যক্তিগত প্রতিবেদন বই সহ জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের ৬ নেতাকে গ্রেফতার করেছে। এদেরকে উল­াপাড়া পৌরসভার ঝিকিড়া মহল­ার তুষি তারেক ছাত্রবাস থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উল­াপাড়ার ধামাইকান্দি গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মাসুম হাসান (২৫), ঘাটিনা গ্রামের আব্দুল লতিফের ছেলে মনিরুল ইসলাম (২০), বাঁখুয়া গ্রামের হোসেন আলীর ছেলে আতাউর রহমান (২৪), গয়হাট্টা গ্রামের আলতাফ হোসেনের ছেলে হাসান আলী (২৮), সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ার ধানগড়া গ্রামের ছোবাহান শেখের ছেলে রায়হান শেখ এবং উল­াপাড়ার বজ্রাপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে জামায়াত নেতা মনিরুল ইসলাম (৪০)।

উল­াপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃত জামায়াত ও ছাত্র শিবির নেতাদের নিকট থেকে ৭ টি তাজা ককটেল, ২টি জিহাদী বই, ৪টি ব্যক্তিগত প্রতিবেদন বই ও ইসলামী ছাত্র শিবিরের ১টি সংবিধান বই জব্দ করা হয়েছে।

উল­াপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, ঈদুল আযহাকে সামনে রেখে এসব জামায়াত ও ছাত্র শিবির নেতারা উল­াপাড়ায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা করেছিল। পুলিশ গোপন সূত্রে খবরের প্রেক্ষিতে এদেরকে গ্রেফতার করে। বর্তমানে এদেরকে উল­াপাড়া থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host