1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

উল্লাপাড়ায় অবৈধ নকল জ্বালানি তেল উৎপাদনকারী গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৫২৬ সময় দর্শন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ অবৈধভাবে নকল জ্বালানি তেল উৎপাদন করতে গিয়ে বিস্ফোরনে আহত হয়েছেন আবু শাহীন নামের (৩৮) এক উৎপাদনকারী। পুলিশ রোববার রাতে আহত অবস্থায় থাকে গ্রেফতার করে। শাহীন উল্লাপাড়া পৌরসভার ঘাটিনা মহললার মৃত মহির উদ্দীনের ছেলে। গ্রেফতারের সময় শাহীনের নিকট থেকে নকল জ্বালানি তেল উৎপাদনের বিভিন্ন সামগ্রী ও বিস্ফোরিত গ্যাস সিলিন্ডারের বিভিন্ন অংশ জব্দ করে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, গ্রেফতার আবু শাহীন বেশ কিছুদিন ধরে কোনরকম অনুমতি ছাড়া তার বাড়িতে পলিথিন গলিয়ে তার সঙ্গে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে নকল ডিজেল ও পেট্রোল উৎপাদন করে গোপনে বাজারে সরবরাহ করে আসছিলেন।

রোববার সন্ধ্যায় তিনি তার বাড়িতে এই নকল জ্বালানি উৎপাদনের সময় তার ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন। ওই শব্দে পার্শ্ববর্তী লোকজন ঘটনাস্থলে এগিয়ে এসে শাহীনের অপকর্ম সম্পর্কে অবহিত হন। তারা রাতেই উল­াপাড়া মডেল থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহীনকে গ্রেফতার করে এবং তার ঘরে সংরক্ষিত বিভিন্ন মালামাল জব্দ করে থানায় নিয়ে আসে।

পুলিশ অফিসার মোশারফ হোসেন আরো জানান, শাহীনের সঙ্গে এই অপকর্মে আরো কিছু মানুষ জড়িত আছে বলে পুলিশের ধারনা। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host