1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ভাঙ্গুড়ায় মৎস্য সপ্তাহে চলছে পোনা নিধন !

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৫৯৭ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : জাতীয় সৎস্য সপ্তাহে পাবনার ভাঙ্গুড়া উপজেলার নদী-নালা, খালবিলে  নিষিদ্ধ কারেন্ট ও বাদাই জাল দিয়ে অবাধে পোনা ও  ডিমওয়ালা মাছ নিধনে মেতে উঠেছে স্থানীয় মৎসজীবীরা। এতে এখানকার দেশি অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবার আশঙ্কা করছেন স্থানীয়রা। রবিবার সকালে সরেজমিনে উপজেলার কৈডাঙ্গা,বেতুয়ান ঘাটের পাশে,চড়-ভাঙ্গুড়া,নৌবাড়িয়া ব্রিজের পাশে,কলকতি ও অষ্টমনিষা এলাকায় গুমানি নদী এবং বাওনজান বিলে বাদাই জাল ফেলে নিষিদ্ধ পোনা মাছ ধরতে দেখা যায়।

জানা গেছে, উন্মুক্ত জলাশয়গুলো বন্যায় পাবিত হওয়ায় যমুনা নদীর দেশীয় প্রজাতির ডিমওয়ালা মাছ উপজেলার বিভিন্ন বিল ও নদীর মিঠা পানিতে ডিম ছাড়ার জন্য নিরাপদ আশ্রয় ভেবে চলে আসে। সেই সুযোগে কিছু স্থানীয় অসাধু মৎস্যজীবীরা এলাকার বিভিন্ন নদী, খাল, বিল ও জলাশয়ে কারেন্ট, বেড় ও বাদাই জাল ফেলে এই মাছ ধরে নিচ্ছে নির্বিঘেœ। পুঁটি, ট্যাংড়া, পাবদা, সরপুঁটি, ফাতাশি, বোয়াল ও ঝাটকা ইলিশসহ বিভিন্ন দেশিও প্রজাতির মাছ শিকার করছে তারা। স্থানীয় সব হাট-বাজার, মাছের আড়তে এ পোনা মাছ অবাধে বিক্রিও হচ্ছে।

স্থানীয় গ্রামবাসীরা জানান,প্রতিদিন কারেন্ট ও বাদাই জাল দিয়ে মাছ ধরলেও দেখার কেউ নাই।

স্থানীয় মৎসজীবীরা জানান, পাঁচ বছর আগে ভাঙ্গুড়া উপজেলার ৩৪০৭ জন জেলেকে আইডি কার্ড দেয় স্থানীয় মৎস্য অফিস। কিন্তু জুলাই-আগস্ট মাসে মাছ ধরা নিষেধ থাকায়, বাধ্য হয়ে তারা পোনা মাছ ধরছেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) মাহবুবুর রহমান বলেন,কয়েক দিন আগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কিছু জাল পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরও ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলেছি। মৎস্য সপ্তাহ উপলক্ষে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host