1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ভাঙ্গুড়ায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৭০২ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
আজ রবিবার পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান আনুষ্ঠানিক ভাবে শিক্ষক-কর্মচারীদের হাতে এই সব চেক তুলে দেন। এসময় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন তার সঙ্গে ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম জানান,এটি করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ শিক্ষক-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রাপ্ত বিশেষ অনুদান। এই খাতে ভাঙ্গুড়া উপজেলায় মোট বরাদ্দের পরিমান ৩ লাখ ৩৫ হাজার টাকা। তিনি আরো বলেন,সরকারের ব্যান বেইজের তালিকা অনুযায়ী উপজেলার নন-এমপিও ৭৭জন শিক্ষক-কর্মচারী প্রধানমন্ত্রীর দপ্তরে এই আর্থিক সহায়তার জন্য চুড়ান্ত অনুমোদন পান।

এদের মধ্যে রবিবার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে চেক প্রদান করা হয়েছে। অবশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের চেক সোমবার বিতরণ করা হবে। এই অনুদান থেকে একজন শিক্ষক ৫ হাজার টাকা এবং একজন কর্মচারী ২ হাজার পাঁচ’শ টাকার সহায়তা পাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host