1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ভাঙ্গুড়ায় কোরবানির পশুর হাট জমে ওঠে, লাল বাহাদুরে দাম ওঠে ২ লাখ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৫২০ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
আজ শনিবার পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় কোরবানির সর্বশেষ ‘শরৎনগর পশুর হাট’ জমে ওঠে। হাটে ক্রেতা-বিক্রেতা উভয়েরই ভিড় ছিল। পশুর দাম তুলনামুলক কম হলেও কেনা-বেচা ভালো হয়েছে বলে জানাগেছে। তবে বড় গরুর তুলনায় ছোট গরু বেশি বিক্রি হয়েছে। হাটে ছাগলের চাহিদাও ভালো ছিল।

এই হাটে ‘লাল বাহাদুর’ নামে ১৮মন ওজনের একটি গরু সবার দৃষ্টি কাড়ে। গরুর মালিক ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান গ্রামের মো: ঝন্টু আলী বলেন,লাল বাহাদুরের দাম উঠেছে দুই লক্ষ টাকা। বাজার ভালো হলে এর দাম হতো ৩ লক্ষ টাকা। তারপরও বন্যার কারণে লাল বাহাদুরকে আর ঘরে রাখা সম্ভব হচ্ছেনা। তাই আড়াই লক্ষ টাকা দাম পেলে গরুটি বিক্রি করা হবে বলে তিনি জানান।

এদিকে অন-লাইন হাট জনপ্রিয় হয়ে না ওঠায় শরৎনগর হাটে প্রচন্ড ভিড় জমে। এছাড়া অন-লাইনের বিক্রেতার প্রতি গ্রাহকদের আস্থাও তৈরি হয়নি।

তবে শনিবার কোরনানির  শেষ হাট শরৎনগর প্রচন্ড ভিড় হবে জেনে পৌর কর্তৃপক্ষ পুর্ব থেকেই প্রবেশ পথগুলোর মুখে চৌকিদার বসিয়ে শৃংখলা বজায় রাখে । ফলে ক্রেতা-বিক্রেতারা অনেকটাই সুবিধার মধ্যে বেচা-কেনা করতে সক্ষম হয়। অবশ্য হাটে বৃষ্টির পানি জমে থাকায় পশু নিয়ে ক্রেতা-বিক্রেতারা কিছুটা ভোগান্তির শিকার হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host