1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

বঙ্গবন্ধু সময়ের থেকে অগ্রসর নেতা ছিলেন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৮৭ সময় দর্শন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সময়ের থেকে অনেক অগ্রসর একজন নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন মানবাধিকার ও শোষণের বিরুদ্ধে চ্যাম্পিয়ন একজন নেতা। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু লেকচার সিরিজের চতুর্থ পর্বের বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি বলেন, বঙ্গবন্ধু মহান নেতা ছিলেন। বাংলাদেশের জনক হিসেবে সমৃদ্ধ দেশ গড়তে তিনি আজীবন কাজ করে গেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সে অনুযায়ী কাজ করছেন।

 

গতকাল সকালে রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ‘বঙ্গবন্ধু : দ্য সোল অব বাংলাদেশ’ বিষয়ক লেকচার সিরিজ অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সেখান থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বান কি মুন। ১৯৭২ সালে ভারতের দিল্লিতে দক্ষিণ কোরিয়া দূতাবাসে জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন জানিয়ে বান কি মুন বলেন, ‘বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য দিল্লি থেকে যে রিপোর্ট পাঠানো হয় তার খসড়া আমি লিখেছিলাম। ’ বঙ্গবন্ধুর বিষয়ে তিনি বলেন, ‘আমার ফাউন্টেইন কলম দিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দলিলে সই হয়। আমি এখনো কলমটি স্যুভেনিয়র হিসেবে রেখে দিয়েছি। ’ বঙ্গবন্ধু যে ভিশন রেখে গেছেন তার কন্যা শেখ হাসিনা সেই পথ ধরে এগুচ্ছেন এবং বাংলাদেশ দ্রুত অগ্রসরমান দেশগুলোর একটি উল্লেখ করে তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ একটি উদাহরণ স্থাপন করেছে। বাংলাদেশের জলবায়ু মোকাবিলার কথা আমি সব জায়গায় বলে থাকি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host