1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

প্রতিটি জেলায় রেল সংযোগ হবে : রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ২৫৬ সময় দর্শন

প্রতিটি জেলায় রেল সংযোগ হবে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। শনিবার (১৩ মার্চ) রেলওয়ের পশ্চিমাঞ্চলের স্টেশন ও অপারেশন কর্মকর্তা-কর্মচারীদের একটি কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য রেলকে পুরোপুরি ঢেলে সাজানো হচ্ছে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজও করছি আমরা।

রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, সংরক্ষিত মহিলা এমপি আদিবা আনজুম মিতা, রেল মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী, রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

রেলমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে অধিক গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছেন। প্রতিটি জেলায় রেল সংযোগ দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সমুদ্র বন্দরের সাথে রেল সংযোগ প্রকল্প নেয়া হয়েছে। প্রতিবেশী ভারতের সাথে কয়েকটি আন্তঃসংযোগ খুলে দেয়া হয়েছে।

তিনি কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, ‘পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন লাইন নির্মাণ প্রকল্প, যমুনা বহুমুখী সেতু নির্মাণ, জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন নির্মাণ প্রকল্পসহ বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ‘যে অঞ্চলের পাশ দিয়ে রেললাইন গিয়েছে সেখানে রেলকে কেন্দ্র করেই সবকিছু পরিচালিত হচ্ছে। বিদ্যমান রেলওয়ে ট্র্যাকের সক্ষমতা বৃদ্ধি করে গতি বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে। যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য যা প্রয়োজন সবকিছুই আমরা করব

মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করা হচ্ছে। এ বছরের মধ্যে ৫০টি স্টেশনকে সংস্কার ও আধুনিকায়ন করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৪০টি লোকোমোটিভ আসছে। এছাড়াও দক্ষিণ কোরিয়া থেকে ইতিমধ্যে ১০টি বাংলাদেশে পৌঁছেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host