1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

সাংবাদিকদের অভিযোগ-মতামত শুনতে হবে গণশুনানি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪৭৩ সময় দর্শন

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ অন্যান্য বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতাদের অভিযোগ ও মতামত শুনতে গণশুনানি করবেন প্রধান তথ্য কর্মকর্তা। আগামী রোববার (১৪ মার্চ) এই গণশুনানি হবে।

মঙ্গলবার (৯ মার্চ) গণশুনানিতে অংশ নেয়ার আহ্বান জানিয়ে একটি অফিস আদেশ জারি করেছে তথ্য অধিদফতর।

এতে বলা হয়, তথ্য অধিদফতরের ২০২০-২১ অর্থবছরে গৃহীত শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ব্যক্তিসহ অন্যান্য বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতাদের অভিযোগ/সুচিন্তিত মতামত গ্রহণ এবং সেবা প্রদান পদ্ধতি আরও সহজতর করার উদ্যোগ নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় তথ্য অধিদফতর থেকে বিভিন্ন পর্যায়ের সেবাগ্রহীতাদের সঙ্গে প্রধান তথ্য অফিসারের গণশুনানি আগামী ১৪ মার্চ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার অফিস কক্ষে অনুষ্ঠিত হবে।

এরই পরিপ্রেক্ষিতে, তথ্য অধিদফতর থেকে বিভিন্ন পর্যায়ের সেবাগ্রহীতাদের ১৪ মার্চ গণশুনানিতে উপস্থিত থেকে তাদের অভিযোগ/মতামত দেয়ার অনুরোধ জানানো হয়েছে অফিস আদেশে।

এতে আরও বলা হয়, এ বিষয়ে প্রধান তথ্য অফিসারের দাফতরিক টেলিফোন নম্বর-৯৫৪৬০৯১ বা ব্যক্তিগত সহকারী মো. আমিনুল ইসলামের ০১৭১২-৬১৮৮০৫ মোবাইল নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host