1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় নৌবাহিনী প্রতিনিধিদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪৮১ সময় দর্শন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফররত ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিরা মঙ্গলবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তারা জাতির পিতার বাড়ি, জাদুঘর ও লাইব্রেরি পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এর আগে তারা বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভারতীয় নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ‘কুলিশ’ ও ‘সুমেধা’ গত সোমবার তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছায়। সফরে ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিদের মধ্যে রয়েছেন কমডোর মহাদেব গোর্বধন রাজু এবং জাহাজ দুটির অধিনায়ক কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রি ও কমান্ডার গৌরব দুর্গাপাল। এ ছাড়া ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটিসহ মোংলা ও খুলনার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি বুধবার বাংলাদেশ ছেড়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host