1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

বাংলাদেশের ঝুড়ি এখন খাদ্যে পরিপূর্ণ : কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩২৪ সময় দর্শন

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ এক সময় খাদ্য ঘাটতি ও দুর্ভিক্ষের দেশ হিসেবে পরিচিত ছিল। কিন্তু এখন আর সেই পরিচিতি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ তলা-বিহীন ঝুড়ি নয়। বরং বাংলাদেশের ঝুড়ি খাদ্যে পরিপূর্ণ। এই বাংলাদেশে এখন কেউ অভুক্ত নেই, খাওয়ার কোনো কষ্ট নেই।

শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর আফতাবনগরে বৃহত্তর ময়মনসিংহ সোসাইটির (বনশ্রী- আফতাব নগর) মিলনমেলায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন কৃষিমন্ত্রী।

তিনি আরও বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় ও মানুষের ক্রয় সামর্থ্য বেড়ে গেছে। ফলে মোটা চালের চাহিদা দিন দিন কমছে। মানুষ এখন মোটা চাল খেতে চায় না। ওএমএসের চাল কিনে অনেক ক্ষেত্রে নিজেরা না খেয়ে প্রাণিখাদ্যসহ অন্যান্য কাজে লাগায়।

অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ সোসাইটির (বনশ্রী- আফতাবনগর) সভাপতি কাজী আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক আল মাহমুদ ফায়জুল কবির, চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম, মিলনমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শাহ মো. ফিরোজ এবং সদস্যসচিব খাদেমুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host