1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের করোনা পরীক্ষার নির্দেশ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ২৮৭ সময় দর্শন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য বিভিন্ন কর্মসূচিতে দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিসহ সংশ্লিষ্ট সকলের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করতে হবে।

করোনা পরীক্ষার জন্য ছয়টি হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে। হাসপাতালগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল উত্তরা, সরকারি কর্মচারি হাসপাতাল ফুলবাড়িয়া, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) মহাখালী এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ (এই হাসপাতালের কেবল অনুষ্ঠানে দায়িত্বরত নির্ধারিত পুলিশ সদস্যদের করোনা পরীক্ষা করা হবে)।

অনুষ্ঠান শুরুর আগে ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে এবং ফল ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির ইমেইল বা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। নির্ধারিত হাসপাতালে মুজিববর্ষের লোগো সম্বলিত ব্যানারসহ দৃশ্যমান স্থানে ডেস্ক স্থাপন করতে হবে।

শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ক জাতীয় বাস্তবায়ন কমিটির যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষর সম্বলিত কার্ডের স্লিপ প্রদর্শনকারীদের জন্য করোনা শনাক্ত পরীক্ষা প্রযোজ্য হবে।

গত বৃহস্পতিবার (৪ মার্চ) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়।

চিঠিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির নবম সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিসহ সংশ্লিষ্ট সকলের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host