1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

চট্টগ্রামে নতুন এসপি ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯৫ সময় দর্শন

৯ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার অফিসের ভবন উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নগরের ষোলশহর ২ নম্বর গেট মোড়ে বেলা সাড়ে ১১টার দিকে ফিতা কেটে ভবনটি উদ্বোধন করেন তিনি। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এ. বি. এম ফজলে করিম, মোসলেম উদ্দিন চৌধুরী, আবু রেজা নদভী, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের আনোয়ার হোসেন ও সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর প্রমুখ। জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিষ্ঠালগ্ন থেকেই ষোলশহর ২নং গেটের এই এলাকায় পুলিশ সুপার কার্যালয়ের অবস্থান ছিল। কিন্তু ভবনটা পুরনো ও সংকীর্ণ হওয়ায় বেশ কয়েকবছর আগে থেকেই নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়।

জেলা পুলিশের প্রস্তাবনা মোতাবেক নতুন ভবন নির্মাণের জন্য ২০১৭ সালে আদেশ পায় গণপূর্ত অধিদফতর। চার তলার এই ভবন নির্মাণে মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেয়া হয়েছে ৯ কোটি ১৭ লাখ টাকা। গণপূর্ত অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে জেলা পুলিশ সুপার ভবনটি ছয় তলা বিশিষ্ট নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে চার তলা পর্যন্ত নির্মাণ করার অনুমতি দেয় গণপূর্ত অধিদফতর। সেই হিসেবে চার তলা নির্মাণ কাজ শেষ করা হয়েছে। বাকি দুই তলা প্রয়োজন হলে নতুন করে বরাদ্দ সাপেক্ষে করা হবে। প্রসঙ্গত, ২০১৭ সালে গণপূর্ত বিভাগ-২-এর অধীনে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলে সাময়িক সময়ের জন্য পুলিশি কার্যক্রম চলে যায় হালিশহর ছোটপুলের জেলা পুলিশ লাইন্সে। উদ্বোধনের পর আজ থেকে আবার পুরনো স্থানের নতুন ভবনে জেলা পুলিশের কার্যক্রম শুরু হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host