1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

আরও ২০ লাখ টিকা আসছে আজ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৬৪ সময় দর্শন

ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে করোনা টিকার ২০ লাখ ডোজের দ্বিতীয় চালান আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দেশে আসবে।

রোববার (২১ ফেব্রুয়ারি) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এমপি সাংবাদিকদের এ তথ্য জানান। তবে সোমবার কখন এ টিকা দেশে পৌঁছাবে তা নিশ্চিত করে বলেননি তিনি।

তিনি বলেন, ‘একুশে ফেব্রুয়ারি এবং রোববার থাকায় দুই দেশেই সরকারি ছুটি চলছে। এজন্য কখন টিকা আসছে সে বিষয়ে সোমবার সকালে নিশ্চিত হতে পারব। তবে এটি নিশ্চিত যে সোমবারই টিকার দ্বিতীয় চালান দেশে আসবে।’

এর আগে গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেয়ার পর তিনি টিকার দ্বিতীয় চালান আজ (২২ ফেব্রুয়ারি) দেশে আসবে বলে জানিয়েছিলেন।

সেসময় তিনি বলেন, ‘আগামী ২২ ফেব্রুয়ারি টিকার দ্বিতীয় চালান আসবে। এখন পর্যন্ত ৩০ লাখ টিকা আনার চিন্তাভাবনা চলছে। আমাদের চাহিদার ওপর টিকার সংখ্যা কম-বেশি হতে পারে। কারণ এখনও ৬০ লাখের বেশি টিকার মজুদ রয়েছে। টিকা নিয়ে কোনো সংকট হবে না।’

পাপন বলেন, ‘আমি শুরু থেকে বলে আসছি, এ টিকা হলো সবচেয়ে নিরাপদ টিকা। কার্যকারিতা আছে তবে সবচেয়ে বড় গুন হলো এ টিকা নিরাপদ।’

গত ২০ জানুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাষ্ট্রোজেনেকার ২০ লাখ ডোজ টিকা ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশে পাঠায়। পরবর্তীতে কেনা টিকার ৫০ লাখের প্রথম চালান আসে ২৫ জানুয়ারি।

৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান শুরু হয়। এ পর্যন্ত ২০ লাখেরও বেশি মানুষ টিকা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host