1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

যান চলাচলের জন্য দ্রুত উপযোগী হচ্ছে পদ্মা সেতু

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৮৯ সময় দর্শন

পদ্মা সেতুর বেশিরভাগ রেলওয়ে ও রোড স্ল্যাব বসে গেছে। যুক্ত হচ্ছে সংযোগ সড়কও। ক্রমেই দৃশ্যমান পূর্ণাঙ্গ কাঠামো। দ্রুত উপযোগী হচ্ছে যান চলাচলের জন্য। সেতুর নিচতলা, উপর তলায় বসছে স্ল্যাব। ২৯শ ৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ২ হাজার ৩৫২ এবং ২ হাজার ৯১৭ টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১ হাজার ৮২০ টি স্ল্যাব বসে গেছে। দুপাড়ের প্রায় সাড়ে তিন কিলোমিটারের মধ্যে ৪৮৪ টি সুপার টি গার্ডারের সবই তৈরি হয়ে আছে। বসেছে ৩৬৯ টি। সেতুজুড়ে এখন নানা কর্মযজ্ঞ। রোডের স্ল্যাবগুলো বসানোর পর ক্রমেই সেতু ব্যবহার উপযোগী হচ্ছে। মাওয়া প্রান্ত থেকে পায়ে হেঁটেই জাজিরা প্রান্তে যাওয়া যাচ্ছে। পদ্মা সেতুর প্রকৌশলীরা পায়ে হেঁটেই কাজের খোঁজ-খবর নিচ্ছেন। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী বলেন, ‘খুব তাড়াতাড়ি হয়তো আমরা গাড়ি দিয়ে এক পাড় থেকে অন্য পাড়ে যাতায়াত করতে পারব। আমাদের কাজ অনেকটাই সম্পূর্ণ ঝয়ে গেছে।’ পদ্মা সেতুর দুপাড়ের ৮৪টি রেলওয়ে আই গার্ডারের সবই বসে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host