1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

মুক্তিযোদ্ধা ভাতা বেড়ে ২০ হাজার হচ্ছে

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫০২ সময় দর্শন

মুজিব বর্ষের উপহার হিসেবে মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে গণভবন থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা ইলেক্ট্রনিক পদ্ধতিতে বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে মুক্তি যোদ্ধাদের আর ৩ মাস পরপর ব্যাংক থেকে ভাতা সংগ্রহ করতে হবে না। প্রত্যেকের এক্যাউন্টে অনলাইন পদ্ধতিতে প্রতি মাসে ভাতা পৌঁছে যাবে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী মুজিব বর্ষের উপহার হিসেবে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে শেখ হাসিনা বলেন, ১২ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের ভাতা যারা পেতেন তাদেরকে এককাতারে নিয়ে শিগগিরি সবার ভাতা ২০ হাজার টাকা করে দেয়া হবে। বক্তব্যে মুক্তিযোদ্ধারদের উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার ঘর তৈরি করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া ৪৭০ উপজেলায় ৩ তলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করার কথাও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host