1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পবিত্র হজের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০৯ সময় দর্শন

অনলাইন ডেস্ক: আগামী জুলাই মাসে পবিত্র হজকে কেন্দ্র করে সৌদি সরকার প্রস্তুতি নিতে শুরু করেছে। মানুষের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় জনবল সরবরাহের পদক্ষেপ নিচ্ছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

গালফ নিউজ জানায়, হাজিদের স্বাস্থ্যসেবায় অংশ নেবে এমন কর্মী বাছাইয়ের জন্য দেশটির স্বাস্থ্য অধিদফতর কমিটি গঠন করবে। প্রতিটি কমিটি প্রয়োজনীয় জনশক্তি সরবরাহ, শ্রেণিবদ্ধকরণ ও নিশ্চিতকরণের জন্য দায়বদ্ধ থাকবে। স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় সংখ্যা এবং বিশেষত্ব অনুযায়ী প্রস্তাবিত কর্মীদের নাম পর্যালোচনা করা হবে।

মন্ত্রণালয় বলেছে, জনবল সংক্রান্ত কমিটি ও স্বাস্থ্য অধিদফতরের উত্থাপিত প্রার্থীদের আবেদনই শুধু গ্রহণ করা হবে।

গত বছর করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সৌদি ও প্রবাসী মুসলিমরা সীমিত আকারে প্রতীকী হজ পালন করেন। চলতি বছর এখনো তারা সিদ্ধান্ত নেয়নি কি পরিমাণ মুসল্লি হজ করতে পারবেন।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host