1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

জাতীয় পার্টির রাজনীতি হচ্ছে দেশের মানুষকে নির্বাচনমুখী করা- মোস্তফা আল মাহমুদ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৭২ সময় দর্শন

জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহবায়ক মোস্তফা আল মাহমুদ  বলেছেন, জাতীয় পার্টির রাজনীতি হচ্ছে দেশের মানুষকে নির্বাচনমুখী করা। রাজনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা।

নির্বাচনের প্রতি দেশের মানুষের অনীহা সৃষ্টি হয়েছে। দিনে দিনে ভোটারের সংখ্যা কমেছে। মানুষের আগ্রহ কমেছে রাজনীতির প্রতি। রাজনীতির পরিবেশ না পেয়ে অনেকেই রাজনীতি থেকে ছিটকে পড়ছেন।

শুক্রবার বিকালে ইসলামপুরের নোয়ারপাড়ায় ব্রম্মত্তর গ্রামে মোস্তফা আল মাহমুদ সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাজনীতিতে প্রাণচাঞ্চল্য এবং নির্বাচনে উৎসবমুখর পরিবেশ না থাকায় অনেকেই রাজনীতি থেকে ঝরে পড়ছেন। এটা গণতন্ত্রের জন্য কখনোই শুভ হতে পারে না। এভাবে চলতে থাকলে অনেক দলই সাইনবোর্ড এবং নামসর্বস্ব দলে পরিণত হবে।

নোয়ারপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামিদ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির সদস্য আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য ও মেয়র প্রার্থী খোরশেদ আলম,জেলা জাতীয় পার্টির সদস্য হারুন-অর-রশিদ, মোঃ মাহমুদুল্লাহ,ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক ফেরদৌস সরকার,ইসলামপুর শহর জাতীয় পার্টির আহবায়ক শাহাবুদ্দিন তারা মিয়া প্রমূখ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host