1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ভারতীয় হাইকমিশনার টিকা নিয়ে বললেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০৩ সময় দর্শন

গত ৭ জানুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের টিকাদান বুধবার থেকে শুরু হয়েছে। এদিন প্রথম টিকা নেন ভ্যাটিকান সিটির প্রতিনিধি ও ডিপ্লোমেটিক কোরের ডিন জর্জ কোসারি। তারপরই টিকা নেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

বুধবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টিকা নিয়ে বিদেশি কূটনীতিকদের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ভারতের টিকাকে আলাদা করে দেখার কিছু নেই। যারা টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের টিকা দেওয়া শুরু করেছি। আজ (বুধবার) বেশ কয়েকজন কূটনীতিক টিকা নেবেন। পর্যায়ক্রমে বাংলাদেশে অবস্থান করা প্রায় ১২ শতাধিক কূটনীতিককে টিকা দেওয়া হবে বলে জানান তিনি।

এরপরই কূটনীতিক জর্জ কোসারি টিকা নেন। তার কিছুক্ষণ পরে টিকা নেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

টিকা নেওয়া শেষে বাংলাদেশকে অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশি সব বন্ধুকে বলব- আপনারা টিকা নিন। বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় আছে।  ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host