1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

আল জাজিরার প্রতিবেদনের সত্যতা আছে, তবে পলিটিক্যালি মোটিভেটেড: নুর

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮১ সময় দর্শন

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আল জাজিরা কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া এই প্রতিবেদন প্রকাশ করেনি। আমরা বলছি সত্যতা আছে কিন্তু একই সঙ্গে পলিটিক্যালি মোটিভেটেড।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

নুর বলেন, আজ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি মনে করি শুধু সেনাবাহিনী নয়, বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ছাত্র-যুবক বন্ধুদের বলব, আপনারা চোখ-কান খোলা রাখুন।

‘আল জাজিরার প্রতিবেদনটির অবশ্যই অনেক সত্যতা রয়েছে’ দাবি করে নুর বলেন, আপনাদের বুঝতে হবে এটা একটি রাষ্ট্রের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আল জাজিরা কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া এই প্রতিবেদন প্রকাশ করেনি। আমরা বলছি সত্যতা আছে কিন্তু একই সঙ্গে পলিটিক্যালি মোটিভেটেড।

পলিটেকনিক শিক্ষার্থীদের দাবির প্রসঙ্গে নুর বলেন, তাদের কোনো দাবি অযৌক্তিক নয়। প্রত্যেকটি ছাত্র সংগঠন জানিয়েছে যে করোনাকালে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেয়া যাবে না। প্রয়োজনে আমরা বলব, আপনারা অর্ধেক করে ফি নেন। কিন্তু আপনাদের মানবিক পরিচয় দিতে হবে।

এ সময় যৌক্তিক দাবি আদায়ে পলিটেকনিক শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নুর।

সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক খান, আরিফুল ইসলাম, আবু হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host