1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

অনলাইনে মিলবে রাঙ্গামাটির স্থায়ী বাসিন্দার সনদ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯৯ সময় দর্শন

অনলাইনে আবেদন করলে পাওয়া যাবে রাঙ্গামাটির স্থায়ী বাসিন্দার সনদপত্র। জরুরি ভিত্তিতে আবেদন করলে এক সপ্তাহের মধ্যেই মিলবে সনদ। রাঙ্গামাটির জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ রোববার অনলাইনে স্থায়ী বাসিন্দা সনদ কার্যক্রম উদ্বোধন করেন। জেলা প্রশাসক বলেন, এখন থেকে স্থায়ী বাসিন্দা সনদ পেতে আগের মতো ভোগান্তি ও আর্থিক লেনদেন সমস্যায় পড়তে হবে না। সাধারণভাবে দুইশ টাকা আর জরুরি ভিত্তিতে চারশ টাকা দিয়ে অনলাইনে আবেদন করলে সনদ পাওয়া যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন মিয়া ও শিল্পী রানী রায়। বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ বলেন, স্থায়ী বাসিন্দার সদন খুবই গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host