1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বৈঠক অনিশ্চিত

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২২ সময় দর্শন

মিয়ানমারের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের আনুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিলো তা অনিশ্চিত হয়ে পড়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে ৪ ফেব্রুয়ারি যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা ছিলো। কিন্তু মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ফলে তা অনিশ্চিত হয়ে পড়ে।

সোমবার (১ ফেব্রুয়ারি) মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিকে গ্রেফতার করে দেশটির সেনাবাহিনী। এরপর দেশটিতে এক বছরের জন্য জারি করা হয় জরুরি অবস্থা।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতন ও অভিযানের পর থেকে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host