1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ঢামেক হাসপাতালে টিকা নিলো ১২০ জন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৩৬৬ সময় দর্শন

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১২০ জন।

প্রথম দিনের মতো করোনার টিকা দেয়ার কার্যক্রম শেষে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের এসব কথা জানান ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক।

তিনি বলেন, ১২০ জন করোনার ডোজ নিয়েছেন। এরমধ্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী, ৫৪ জন চিকিৎসক, ৪৩ জন হাসপাতালের কর্মচারী-কর্মকর্তা, সাতজন নার্স ও ১৫ জন আনসার সদস্যকে এ টিকা দেয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক বলেন, যে সমস্ত স্বাস্থ্যকর্মী নিবন্ধনের মাধ্যমে করোনার প্রথম ডোজ নিয়েছেন, তাদের শরীরে অ্যান্টিবডি নাও হতে পারে। দ্বিতীয় ডোজ দেয়ার পর প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আট থেকে ১২ সপ্তাহ পর তাদের দ্বিতীয় ডোজ নিতে হবে। যারা আজ ভ্যাকসিন নিয়েছেন, তাদের সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়া নতুন করে দ্বিতীয় ধাপে ভ্যাকসিন প্রয়োগ করা হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এজন্য আগ্রহী স্বাস্থ্যকর্মীরা নিবন্ধন করতে হবে।

বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ভ্যাকসিন প্রয়োগে পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, এটা কিন্তু কেউ বলেছে না। বিশেষজ্ঞরা বলেছেন মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যেমন এলার্জি, হালকা জ্বর আসা, ব্যথাও হতে পারে। বড় ধরনের প্রতিক্রিয়া আশা করি হবে না। আমরা তাদের খোঁজ-খবর রাখছি।

তিনি বলেন, যারা ভ্যাকসিন নিতে চান তারা আমাদের সদস্যই হোক, দেশের যেকোনো সদস্যই হোক আমরা দিতে প্রস্তুত রয়েছি। এ জন্য সরকারের নিয়ম অনুসারে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে পছন্দের মতো সেন্টার থেকে করোনা ভ্যাকসিন নিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host